ইন্টারনেট ব্যবহারে শুল্ক প্রত্যাহার হচ্ছে

Monday, February 27, 2012 Category : 0

ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এ খাতে ১৫ শতাংশ শুল্ক দিতে হয়। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এসিদ্ধান্ত কার্যকর হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
সূত্র মতে, চলতি বাজেটের আগে থেকেই কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। কিন্তু বাজেটে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রায় ছয় মাস আগে থেকে ইন্টারনেট ব্যবসার উদ্যোক্তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিনসহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা তাঁদের দাবিরপক্ষে নানা যুক্তি উপস্থাপন করেন। এরই ধারাবাহিকতায় এনবিআর থেকে শুল্কপ্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এ-সংক্রান্ত এসআরও জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এনবিআর সূত্রে জানাযায়, দেশে বর্তমানে তিন ধরনের ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। মোবাইলের মাধ্যমে প্রায় দুই কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের দেওয়া ইন্টারনেটের সংযোগ রয়েছে ১৫ লাখ। এ ছাড়া ওয়াইম্যাক্স এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে প্রায় চার লাখ গ্রাহক।

বদলে যাচ্ছে উইন্ডোজ’র লোগো

Category : 0

রঙ, রূপ
সবদিক দিয়েই
বদলে যাচ্ছে জনপ্রিয়
কম্পিউটার অপারেটিং সিস্টেম
‘উইন্ডোজ’র লোগো।

দীর্ঘ ২২ বছর
পর এর অষ্টম সংস্করণ ‘উইন্ডোজ-৮’ -এ এই পরিবর্তন
আনা হচ্ছে। সংস্করণটির
ফিচারের সঙ্গে সামঞ্জস্য
রেখে উইন্ডোজের চিরাচরিত
চার রঙা লোগোতে পরিবর্তন
আসছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক চীনা ওয়েবসাইট ‘সাইট সিএন
বেটা’। সাইটটি এর একটি ছবিও
প্রকাশ করেছে। ওয়েবসাইটটির তথ্য মতে, নতুন
এই
লোগোটি হবে একরঙা এবং টুডি মেট্রো স্টাইলের।
দেখলে মনে হবে চৌকোনা একটা জানালা।
গাঢ় নীল রঙের এ
লোগোটিতে তরঙ্গসদৃশ কোনো নকশাও নেই। আর নতুন
লোগোটিতে কেবল একটি উইন্ডোই
দেখা যাচ্ছে। ট্যাবলেট ও উইন্ডোজ ফোনের
মেট্রো ইন্টারফেসের
সঙ্গে মানিয়ে নেয়ার
মতো করে উইন্ডোজ’র এই নতুন
সংস্করণটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। নতুর লোগোটির কথা স্বীকার
করে নিয়েছে মাইক্রোসফট
করপোরেশন। প্রতিষ্ঠানটির পক্ষ
থেকে জানানো হয়েছে, নতুন এই
লোগো আর্ম ট্যাবলেটের উইন্ডোজ
বাটন, চার্মস বার এবং উইন্ডোজ এইটের অন্যান্য বহুবিধ
ইন্টারফেসে ব্যবহার করা হবে। প্রসঙ্গত, ১৯৮৫
সালে মাইক্রোসফট উইন্ডোজ ১.০
এর জন্য যে লোগো করেছিল তার
সঙ্গে নতুন এই লোগোর
অনেকটা মিল রয়েছে।

সার্চ ইঞ্জিন এবার বাংলায়

Category : 0

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অল্প বয়সীরাই পাইরেটেড সামগ্রী বেশি ব্যবহার করেন। বিভিন্ন মিউজিক, টিভি শো এবং মুভির প্রতি তাদের ঝোঁক বেশি থাকে বলে অবৈধভাবে হলেও তারা তা ডাউনলোড করেন। খবর হাফিংটন পোস্টের।

কলম্বিয়া ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৭০ শতাংশই স্বীকার করেছেন যে, তারা অবৈধ উপায়ে মিউজিক, টিভি শো এবং মুভি কিনেছেন, কপি করেছেন অথবা ডাউনলোড করেছেন।

অন্যদিকে ২৯ এর বেশী বয়সীদের মধ্যে ৪৯ শতাংশ এ ধরণের কাজে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। ফলে, জরিপ বলছে পাইরেটেড কন্টেন্ট ব্যবহারের প্রবণতা তরুণদের মধ্যেই বেশি।

তরুণরাই পাইরেসিতে এগিয়ে

Category : 0

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অল্প বয়সীরাই পাইরেটেড সামগ্রী বেশি ব্যবহার করেন। বিভিন্ন মিউজিক, টিভি শো এবং মুভির প্রতি তাদের ঝোঁক বেশি থাকে বলে অবৈধভাবে হলেও তারা তা ডাউনলোড করেন। খবর হাফিংটন পোস্টের।

কলম্বিয়া ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৭০ শতাংশই স্বীকার করেছেন যে, তারা অবৈধ উপায়ে মিউজিক, টিভি শো এবং মুভি কিনেছেন, কপি করেছেন অথবা ডাউনলোড করেছেন।

অন্যদিকে ২৯ এর বেশী বয়সীদের মধ্যে ৪৯ শতাংশ এ ধরণের কাজে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। ফলে, জরিপ বলছে পাইরেটেড কন্টেন্ট ব্যবহারের প্রবণতা তরুণদের মধ্যেই বেশি।

১১ বছরের প্রতিভাবান সেই হ্যাকার ছেলেটি

Category : 0

ছবিতে যাকে দেখছেন এ কোন সাধারণ ছেলে ছিলোনা; ১৯৮৮ সালে সিয়াটলের কিশোর ডেড "জিরো কুল" মারফিকে গ্রেপ্তার করা হয় এক কঠিন অপরাধে।



তাঁর উপর অভিযোগ ছিলো সে মাত্র একদিনে ১,৫০৭ টি সিস্টেম ক্র্যাশ করেছে, যার ফলে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক একবারেই ৭ পয়েন্ট নেমে গেছে। এ ঘটনাটি ঘটাবার সময় ডেডলির বয়স ছিলো মাত্র ১১।

এমন কঠিন অপরাধের শাস্তি হিসেবে; যেকোনো প্রকার কম্পিউটার ও টেলিফোন যন্ত্রাংশ ধরা ও পরিচালনা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় তার।

ডেডলির বয়স ১৮ হবার কিছুদিন আগে তাঁর মা (ততো দিনে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়া) নিউ ইয়র্ক সিটিতে কাজ নেন। এখানেই কিন্তু শেষ নয়।

১৮ হবার পর ডেডলি একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে নিরাপত্তারক্ষীদের ফোন করে কৌশলে তাঁদের কাছ থেকে মডেমের ফোন নম্বর যোগাড় করে (সোশাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহারের মাধ্যমে)। কারন এবার যে বিশাল হ্যাক করে ফেলবে :)

এরপর সে সফলতার সাথে ঐ টেলিভিশন নেটওয়ার্কের সিস্টেম হ্যাক করে এবং সেই সময় প্রচারিত হতে থাকা একটি অনুষ্ঠান পাল্টে দ্য আউটার লিমিটস-এর একটি পর্ব প্রচার করা শুরু করে।
ঠিক সে সময় সে ঐ নেটওয়ার্কেই আরেক জন হ্যাকার দ্বারা আক্রান্ত হয়, এবং সিস্টেম থেকে অপসৃত হয়। ধারণা করা হয় সেই হ্যাকার হচ্ছে এসিড বার্ন।

কেউ কি আঁচ করতে পেরেছেন আমি কোন ঘটনার কথা বলছি :)
আপনি যদি ১৯৯৫ সালের সাড়া জাগানো ‘’দি হ্যাকারস’’ মুভি টা দেখে থাকেন, তাহলে উপরের ঘটনাটা আপনার চিন্তার সাথে মিলে যাওয়ার কথা।

→→ হ্যাকারস (ইংরেজি ভাষায়: Hackers), ১৯৯৫ সালে মুক্তি পাওয়া একটি আমেরিকান রহস্যচলচ্চিত্র। ছবিটির পরিচালক ছিলেন ইয়ান সফটলে, এবং শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন, জনি লি মিলার, অ্যাঞ্জেলিনা জোলি, ও ম্যাথিউ লিলার্ড।
চলচ্চিত্ররূপ দিয়েছেন ম্যাথিউ মোরু। ছবিটির কাহিনী গড়ে উঠেছে মূলত হ্যকার ও সাইবার অপরাধীদের নিয়ে। ছবিতে দেখা যায়, কিছু স্কুল পড়ুয়া অসম্ভব প্রতিভাশালী হ্যকার ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ অনুপ্রবেশ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করছে।

ফেসবুক চ্যাট এ নিজের অথবা বন্ধুর কিংবা ফেসবুক পেজের প্রোফাইল পিকচারকে ইমোটিকন হিসেবে ব্যবহার করুন

Category : 0

এটি করার জন্য নিজের অথবা বন্ধুর কিংবা ফেসবুক পেজের ইউজার নেম জানা থাকতে হবে, যেমন প্রযুক্তি প্রেমী পেজের ইউজারনেম projukti.preami এই পেজের প্রোফাইল পিকচারকে ইমোটিকন হিসেবে ব্যবহার করার জন্য [[projukti.preami]] লিখে চ্যাটবার এ সেন্ড করলেই এর প্রোফাইল পিকচার ইমোটিকন হিসেবে দেখাবে। জেনে রাখা ভালো মোবাইল থেকে এটা দেখা যাবেনা। ভালো লাগলে অবশ্যই লাইক অথবা কমেন্ট করুন।

এবার তোমার ফোনের ১জিবি মেমরি কে ২জিবি করে নাও

Thursday, February 23, 2012 Category : 0

বন্ধু কেমন আছো তুমি?? নিশ্চয়ই অনেক ভালো আছো :)
তোমাকে আজ একটি মজার টিপস দেখাব। কি দেখবা তো নাকি !
আজ আমরা তোমার পছন্দের মেমরি কার্ডের যায়গা ১ জিবি থেকে ২ জিবি করার টিপস দিবো। কিন্তু কথা দিতে হবে এই পোস্ট টা তুমি তোমার বন্ধু কে শেয়ার করবে তাকেও উপকৃত করবে

► আগে জেনে রাখো এটা করলে ১ জিবি ভার্চুয়াল মেমরী বৃদ্ধি পাবে। এই ভার্চুয়াল মেমরী তে তুমি সাধারন ভাবে সব ধরনের ফাইল ই রাখতে পারবে :)

খুবই মজা ও ভাল হবে তাই না? যাক, কথা বেশি না বলে টিউন টা দেখে নেই।

কিভাবে কি করবে?

→প্রথমে একটি ১ গিগা বাইটের একটি মেমোরি কার্ড নাও।
→কার্ডরিডার এ ঢুকে নিয়ে পিসি তে লাগাও।
→এবার তোমার মেমোরি কার্ডে থাকা ডাটা গুলো ব্যাকআপ করে নাও আগে।
→এখান থেকে Skimedi Fix 2GB Capacity সফট টি ডাউনলোড করে নাওঃ
→ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?3v5lir8zt1jwgg4

→Skimedi Fix 2GB Capacity সফটওয়্যারটি চালূ করো।
→দেখো একটা নতুন উইন্ডো আসবে।
→এবার ড্রাপ ডাউন লিষ্ট থেকে তোমার মেমোরি কার্ডের ড্রাইভটি দেখিয়ে দাও।
→ড্রাইভ সিলেক্ট করার পর FIX বাটনে ক্লিক করো।
→তাহলে প্রসেসিং শুরু হয়ে যাবে।
→এবার তোমাকে জিজ্ঞাস করবে যে, তুমি ফরম্যাট করবেন কি না!
→তুমি yes বাটনে ক্লিক করলে ফরম্যাট শুরু হবে।
→ফরম্যাট করার পর এটি তোমাকে বলবে যে তোমার মেমোরি কার্ডের ড্রাইভটি খুলে আবার লাগাতে।
→তুমি তোমার কার্ড রিডার টি খুলে আবার কম্পিউটারে লাগাবা।
→তাহলেই তোমার মেমোরি কার্ডের সাইজ ১ গিগা বাই্ট থেকে ২ গিগা বাইটে বৃদ্ধি পাবে।
→এবার তুমি তোমার কার্ডের প্রোপার্টিজ দেখো। এক্ষেত্রে ফরম্যাট করার আগে ও পরে দেখবা মেমরি কত থেকে কত বৃদ্ধি পেলো।

→এবার তুমি তোমার মেমোরিটি তোমার ব্যবহৃত ফোন লাগিয়ে চেক করে দেখো।
→এবার তুমি নিজের থেকে উইন্ডোজের ডিফল্ট অপশন ব্যবহার করে মেমোরিটি একবার ফরম্যাট করো।

→এবার তোমার মোমোরিটি Skimedi Fix 2GB Capacity সফটওয়্যারটি দিয়ে আবার দেখলে দেখবা সেটা ১৯১২ মেগা বাইট দেখাবে।

[ তুমি অবশ্যই সফট টি পিসি থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করবে। আশা করছি টিউনটি তোমার অনেক ভালো লাগবে ]

[ এই সফট দিয়ে আমি ১ জিবি কে ২ জিবি করছি; কিন্তু ২ জিবি কে ৪ জিবি, বা ৪জিবি কে ৮ জিবি করিনি বস। মাইরি বলছি !! ]


hosting-earnmoney.blogspot.com. Powered by Blogger.

Sample Text

ওয়েবসাইট এর পোস্ট গুলো ভাল লাগলে ওয়েবসাইটটিতে জয়েন করতে ভুলবেন না।

Sample text

Social Icons

Labels

Categories

Recent Comments

Protected by Copyscape Web Copyright Checker

Popular Posts

Advertisement (468 x 60px )

Labels

Search

Popular Posts

Followers

Featured Posts