গুগলের এডসেন্স একাউন্ট ব্যান / বন্ধ / নিস্ক্রিয় হয়ে গেলে কি করবেন?

Tuesday, February 28, 2012 Category : 0


গুগল এডসেন্স নিয়ে ব্লগ লেখা শুরু করার পর থেকে অনেকেই আমাকে প্রকাশ্যে কিংবা ইমেইল করে প্রশ্ন করেছেন গুগলের এডসেন্স একাউন্ট ব্যান বা বন্ধ হয়ে গেলে কি করবেন? যদি এক কথায় উত্তর চান, তবে এডসেন্স একাউন্ট বন্ধ হয়ে গেলে কিছুই করার নাই, তবে বন্ধ যাতে না হয় সেজন্য বন্ধ হবার আগেই বন্ধ হবার কারনগুলো জানুন আর গুগলের সাথে প্রতারনা থেকে দূরে থাকুন।
আমি আজ র্পযন্ত একজন ব্যতীত কারোই গল্প শুনি নাই যে তার একাউন্ট বাতিল হবার পর আবার সেই একাউন্ট সচল হয়েছে। সম্প্রতি Aaron Greenspan গুগল এডসেন্স একাউন্ট বাতিল হয়ে যাবার পরে গুগলের বিরুদ্ধে মামলা করার পর বিচারক গুগলকে তার একাউন্টে থাকা $721 টাকা ফেরত দেবার নির্দেশ দেয়। এটাই এডসেন্সের ইতিহাসে টাকা ফেরত পাবার প্রথম ঘটনা। তবে তার একাউন্ট সচল হয় নি।

তাই যা করার আগেই করুন … একাউন্ট নিস্ক্রিয় হবার পর শত চেষ্টা করেও লাভ হবে না, বাতিল হয়ে যাওয়া একাউন্ট ফেরত পাবেন না।

প্রধান কি কি কারনে একাউন্ট বাতিল হয়?
১. সবচেয়ে বড় কারন হল, ইচ্ছাকৃত এ্যাডে ক্লিক করা। দিনে রাতে হাজার হাজার, লক্ষ লক্ষ টাকার স্বপ্ন নিয়ে একেকজন এডসেন্স একাউন্ট খুলে কিন্তু বাস্তবিকতা পুরোপুরি ভিন্ন – আর দশটা পেশার মতো টাকা কামাতে এডসেন্সের জন্যেও প্রচুর পরিশ্রম, ধৈর্য্য আর অভিজ্ঞতার প্রয়োজন। আর এসবের অভাবে নতুন এডসেন্স পাবলিশাররা সহজেই হতাশ হয়ে পড়েন এবং নিজেদের এ্যাডে নিজেরাই ক্লিক করেন কিংবা অন্যদের ক্লিক করতে উৎসাহিত করেন। এটা কোনো অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। কোনো ক্লিক না পেলে ওয়েবসাইট করাই বাদ দেন – তবুও নিজের এ্যাডে ক্লিক করবেন না। আমও যাবে, ছালাও যাবে।

২. অনেক ওয়েবসাইট বলে, তাদের সদস্য হলে নাকি তারা হাজার হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দেবে। এধরনের ওয়েবসাইট কিংবা প্রোগ্রামগুলো পুরোপুরি নিষিদ্ধ। এগুলোর মাধ্যমে যদি অবৈধ ক্লিকও না পড়ে, তবুও অবৈধভাবে পেজ ইমপ্রেশন সৃষ্টির দায়ে বিনা নোটিসে আপনার একাউন্ট বাতিল হতে পারে। তাই কোনোরুপ কৃত্রিম উপায়ে ভিজিটর বাড়াতে চেষ্টা করবেন না।

৩. পর্ণসাইট, কাট-কপি-পেষ্ট করা লেখার ওয়েবসাইট (কপিরাইট ভঙ্গ হলে), পাইরেট সফটওয়ার ডাউনলোড, জুয়া, নিষিদ্ধ ঔষধ কিংবা মাদকদ্রব্য সেবনে উৎসাহিত করে এমন ওয়েবসাইটে এ্যাড বসালে একাউন্ট বাতিল হতে বাধ্য।

৪. অনেকে পন্ডিতি ফলাতে এডসেন্সের কোড পরিবর্তন করার চেষ্টা করে। এটা করে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। অযথা কোড পরির্বতের চেষ্টা করবেন না। রং, ফন্ট, সাইজ ইত্যাদি যদি পরিবর্তন করতেই হয়, তবে এডসেন্স একাউন্টে ঢুঁকেই পরিবর্তন করুন।

৫. অনেকে এ্যাডের পাশে লিখে দেয় – “আমাদের সাহায্য করুন”, “এই সাইটগুলো ভিজিট করুন”, “এখানে ক্লিক করুন” কিংবা “প্রিয় ওয়েবসাইট” – এগুলো পাঠককে এ্যাডে ক্লিক করতে উৎসাহিত করারই নামান্তর। এগুলো থেকে বিরত থাকুন।

৬. একটা কারন অনেকেই জানেন না, কোনো ছবির ঘেঁষে এ্যাড বসানোও অবৈধ। কারন এতে পাঠক বিভ্রান্তিত হয়ে এ্যাডে ক্লিক করতে পারে। তাই একান্তই ছবির পাশে এ্যাড বসাতে হয়, তবে ছবি আর এ্যাডের মধ্যে নিরাপদ দুরত্ব রাখুন দুটোকে আলাদাভাবে চেনা যায়।

৭. আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি – গুগল নতুন পাবলিশারদের প্রতি খুবই কঠোর। পান থেকে চুন খসলেই আপনার খবর আছে। তাই প্রথম অবস্থায় খুবই সর্তক থাকতে হয়। গুগলের সাথে চালাকি করার জন্য আপনি যদি ১০ টা উপায় বের করে থাকেন, তবে আপনাকে ধরার জন্য অনেক আগেই তারা ১০০০ টা উপায় বের করে রেখেছে, তাই প্রতারনা করে রেহাই পাবেন না।

কেন গুগল এডসেন্স ব্লগারদের কাছে এত জনপ্রিয়?

Category : 0



ইন্টারনেটে আয়ের কৌশল বললে যেকোন ব্লগারের প্রথম পছন্দ গুগল এডসেন্স। আমার মনে হয় ১০০ জনকে এই প্রশ্ন করলে, ৭০ জন “হ্যাঁ” বলবেন, ২০ জন দ্বিধাদ্বন্ধে ভুগবেন আর ১০ জন “না” বলবেন। যারা এডসেন্স সম্বন্ধে জানেন না, তাদের মনে এডসেন্সের জনপ্রিয়তা নিয়ে এই প্রশ্নটি জাগতেই পারে, তাই না?

চলুন তাহলে আজ এই বিষয়েই একটু আলোচনা করি।

এই পোষ্টটি মূলত অনেকগুলো পোষ্টকে একত্রে আপনার হাতে তুলে দেয়ার জন্য লেখা হলো। অনুগ্রহ করে লেখার প্রতিটি লিংকের পোষ্টগুলো পড়ে দেখবেন।

এডসেন্সে একাউন্ট খোলা খুবই সহজ

অন্য যেকোনো বিজ্ঞাপনদাতার চেয়ে এডসেন্সের একাউন্ট পাওয়া অনেক সহজ। এডসেন্সের জন্য একাউন্ট খোলা এতই সহজ যে আমরাই ওদের নিয়মের তোয়াক্কা করি না আর দোষ দেই যে গুগল এডসেন্সের একাউন্ট খুলে দিচ্ছে না। নিয়মমেনে এডসেন্সের জন্য আবেদন করলেই গুগল একাউন্ট খুলে দেয়।

ব্লগের বিষয়ে বিজ্ঞাপন দেখায়

আপনার ব্লগ যেকোনো বিষয়েই হোক না কেন, গুগল ঠিক সেই বিষয়েই বিজ্ঞাপন দেখায়। বিজ্ঞাপনে ক্লিক পেতে এই বিষয়টি খুবই জরুরী। আপনার ওজন কমানোর ব্লগে যদি বিজ্ঞাপনদাতা ফুটবলের বিজ্ঞাপন দেখায় তাহলে কি পাঠকেরা আপনার ব্লগের বিজ্ঞাপনে ক্লিক করবে? না করবে না। এ বিষয়ে গুগল এডসেন্স সর্বসেরা।

পছন্দমতো সহজে বিজ্ঞাপন বসানো

আপনার সাইটের ডিজাইন যেমনই হোক না কেন, হরেক সাইজের টেক্সট, ইমেজ কিংবা ভিডিও বিজ্ঞাপন, রং, ফন্ট ব্যবহার করে গুগল এডসেন্সের বিজ্ঞাপন ঠিকই সাইটের সাথে মানিয়ে যায়। এই পোষ্টগুলো (১ম, ২য়) পড়ে দেখুন।

ক্লিক প্রতি আয়ের হার ভাল

এডসেন্সের প্রতি ক্লিকে আয়ের হার অন্য যেকোন বিজ্ঞাপনদাতার হারের চেয়ে বেশি। বিষয়ের উপর নির্ভর করে ক্লিকে আয়ের হারও উঠা নামা করে। Niche ব্লগিংয়ে তুলনামূলকভাবে আয় বেশি হয়।

যেকোনো বিষয়েই বিজ্ঞাপন দেখানো সম্ভব

উড়োজাহাজ হোক আর চায়ের ব্লগ হোক, গুগল যেন যেকোনো বিষয়েই বিজ্ঞাপন দেখাতে পারে। তাই এডসেন্স ব্যবহারের সময় এই বিষয়ে কোনো চিন্তা করতে হয় না, কোড বসালোই গুগল বিষয় ভিত্তিক বিজ্ঞাপন দেখায়।

প্রতি ক্লিকেই টাকা পাওয়া যায়

অনেক বিজ্ঞাপনদাতা আছে যারা বিজ্ঞাপন দেবার আগে বলে দেয় যে নিদির্ষ্ট কিছু দেশ কিংবা এলাকা থেকে ক্লিক আসলেই কেবল ক্লিক প্রতি টাকা দেয়া হবে। কিন্তু গুগল এডসেন্সের বেলায় এমনটি ঘটে না। পাঠক যেকোনো দেশ, যেকোনো অঞ্চল থেকেই হোক না কেন, সঠিকভাবে ক্লিক পড়লেই পয়সা পাবেন। ভুলেও নিজে ক্লিক করবেন না কিংবা কাউকে ক্লিক করতে উৎসাহিত করবেন না। একাউন্ট বন্ধ হয়ে যাবে।

সময়মতো টাকা পাওয়া যায়

অনেক বিজ্ঞাপনদাতা আছে যারা প্রতি ৪৫ দিন কিংবা ৬০ দিনে পেমেন্ট করে। কিন্তু প্রতিমাসে ১০০ ডলার / ৬০ পাউন্ড হলেই ৩০ দিন পর গুগল চেক ইস্যু করে। কোনো ধরনের তালবাহানা কিংবা দেরি হয় না।

গুগলের সাথে প্রতারণা না করে নিয়ম মেনে চললে গুগল এডসেন্স হতে পারে ব্লগ থেকে আয়ের অনন্য উপায়। ইতিমধ্যেই এই ব্লগের পাঠকদের মধ্য থেকে আদনান, শামীম, পান্থ এডসেন্সে সাফল্য দেখিয়েছেন এবং প্রতিমাসে সম্মানজনক আয় করছেন।

আশা করি আপনিও সফল হবেন।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা

গুগল এডসেন্সে পারদর্শী হবার যে টুলটিকে আমরা আদৌ চিনি না – Adsense Checklist

Category : 0


গুগল এডসেন্স কিংবা ইন্টারনেটে আয়ের বিষয়ে কথা বললেই বার বার একটি প্রশ্ন চলে আসে, কিভাবে এডসেন্স বিষয়ে জানবো কিংবা কিভাবে এডসেন্স ব্যবহার করতে হয়। সত্যি বলতে কি আমরা সবাইই হাঁটবার আগে দৌঁড়াতে চাই। এডসেন্সের প্রাথমিক বিষয়গুলো না জেনেই একাউন্ট খুলে বসে থাকি কিংবা এডসেন্সের এত এত ফিচারের মধ্যে খাবি খাই।

গুগল এডসেন্স নিয়ে প্রশ্নগুলো খুবই প্রাথমিক মানের, যা ইন্টারনেটে খুঁজলেই পাওয়া যায়। কিন্তু আমরা অনেকেই সেই কষ্টটুকু করতে অনাগ্রহী। যাহোক, গুগল যে এডসেন্স নিয়ে একটি খুবই চমৎকার Help বিভাগ রেখেছে, তা আমরা অনেকেই জানি না। এডসেন্স বিষয়ে উত্তর পাওয়া যায় না, এমন কোনো বিষয় খুঁজে পাবেন না এই বিভাগে।

যাহোক, এই বিভাগের একটি অংশের নাম, Adsense Checklist – যেখানে পাঁচটি বিভাগে ৪টি করে মোট ২০টি কাজ (টাস্ক) দেয়া আছে। প্রতিটি টাস্কের সাথে একটি করে চেকবক্স আছে। যখনই একটি করে টাস্ক শেষ করবেন, চেকবক্সে ক্লিক করুন। ডানের প্রগ্রেশবারটি আপনার শেখার হার জানিয়ে দেবে।

আমার কাছে এই বিষয়টি অনেকটা পরীক্ষা দেবার মতো মনে হয়েছে। খুবই ফাটাফাটি একটি সুবিধা। যারা প্রথম থেকে ধারাবাহিকভাবে গুগল এডসেন্স বিষয়ে শিখতে চান, এই ফিচারটি আপনার খুবই কাজে আসবে।

তাহলে অপেক্ষা করছেন কেনো? আজই এডসেন্স বিষয়ে পরীক্ষা দিয়ে নিজের জ্ঞান ঝাঁলাই করে নিন।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

কিভাবে আপনার ওয়েবসাইটে গুগলের “প্লাস ওয়ান” বাটন বসাবেন?

Category : 0


সার্চ রেজাল্টকে আরও বেশি বেশি সামাজিক (সোশ্যাল) করতে আর ফেসবুকের “লাইক” বাটনের সাথে টেক্কা দিতে কিছুদিন পূর্বে গুগল প্লাস ওয়ান বাটনের সূচনা করে। এর ফলে ফেসবুকের মতো আপনিও গুগলের “প্লাস ওয়ান” বাটনে ক্লিক করলে আপনার পরিচিতজনরা যখন গুগলে সার্চ করবে, তখন আপনার পছন্দের লিংকের পাশে আপনার নাম দেখতে পারবে। তারা আপনার পছন্দ করা লিংকে যেতে স্বাচ্ছ্যন্দ বোধ করবে।






গতকাল গুগল প্লাস ওয়ান বাটনের কোড সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এরই মধ্যে হয়তো বাটনটি ব্যবহারের কোডসমেত ওয়ার্ডপ্রেস প্লাগইন বেড়িয়ে গেছে। যারা এখনো কোডটি পাননি, তাদের জন্য এই পোষ্ট।


গুগল ওয়েবমাষ্টারস বিভাগে একটি পাতায় কোডটি বর্ননা করা হয়েছে, এখানে দেখুন। নিচের দু’লাইন কোড লিখেই যেকোনো সাইটে লাইন বাটন বসানো যাবে।


<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>


<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone></g:plusone>


তবে যারা নির্দিষ্ট পেজের জন্য লাইক বাটন বসাতে চান, তাদেরকে এডভান্স অপশনটি ব্যবহার করতে হবে।
<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>


<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone href="YOUR_WEBPAGE_LINK_HERE"></g:plusone>


আমার মতো যারা প্লাগইন ছাড়াই ওয়ার্ডপ্রেসের প্রতিটি পাতায় বাটন বসাতে চান, তারা নিচের কোডটুকু লক্ষ্য করুন।
<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>


<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone href="<?php echo get_permalink(); ?>"></g:plusone>


কোনো সমস্যা হলে, মন্তব্য আকারে জানান।


সাথে থাকুন, ভাল থাকুন।


সবার জন্য রইল শুভ কামনা।

এডসেন্স থেকে ব্যান হওয়ার সহজতম উপায়গুলো!!!

Category : 0


শিরোনাম দেখে ভুরু কুঁচকে তাকানোর কিছু নেই। বর্তমানে ব্লগ এবং আয়বিষয়ক চটকদার ওয়েবসাইটগুলো ঘুরলেই আপনি দেখতে পাবেন “আয় করুন মিলিয়ন মিলিয়ন ডলার!”, “ইন্টারনেটে উড়ে বেড়াচ্ছে টাকা! জলদি ধরুন!”, “ক্লিক করুন আর টাকা আয় করুন” সহ বহু টাইটেল চোখে পড়ে! সেই তুলনায় আমারটা কিছুই না! 


যাহোক… মানুষ লেখে কিভাবে ব্যান না খাওয়া যায়, কিন্তু আমি উল্টা করে লিখছি। কিভাবে ব্যান খাবেন তার সহজ উপায়গুলো এখানে লিপিবদ্ধ করলাম!


সম্পূর্ণভাবে এডসেন্স TOS & Program Policy ইগনোর করুন। 
নিজের এডে নিজে ক্লিক করুন। আপনার পাড়া-পড়শী, আত্নীয়স্বজন সবাইরে বলেন আপনার ওয়েবসাইটে ঢুকে ক্লিক করতে!
বিভিন্ন ক্লিক বট সফ্টওয়্যার ইউজ করুন। যারা প্রতিমাসে $১০০০ আয়ের গ্যারান্টি দেয়! 
এডসেন্স এডের একটা যুৎসই টাইটেল দেন! এই যেমন “আমারে ক্লিক করেন!” “আমাদের স্পন্সরসমূহ”, “আমাদের সাপোর্ট করুন” ইত্যাদি
প্রতিটা পেজে কমপক্ষে ৩টার বেশী এড বসান। 
পপআপ উইন্ডো ইউজ করেন।
যত পারেন কন্টেন্টের সাথে অমিল রেখে এড প্লেসে এড বসান।
এডসেন্সের সাথে অন্যান্য কোম্পানীরও এড বসিয়ে দিন। এই যেমন: এডব্রাইট 
এক এক সাইটের জন্য এক একটা একাউন্ট রাখুন। এই যেমন: আমার বকবকানীর জন্য একটা, আমার টেক আলোচনার জন্য একটা, এডসেন্স টিউটো লেখার সাইটের জন্য আরেকটা 
নিজের ইচ্ছামত গুগলের দেওয়া এডসেন্সের কোড পরিবর্তন করুন।
এডসেন্স সাপোর্ট টিম থেকে কোন মেইল আসলে ভুলেও পড়বেন না যেন!
বিভিন্ন ব্যানডকৃত কন্টেন্টে আরামসে এড বসায়ে দিন! সমস্যা নাই!  
নোট: পদ্ধতিগুলো এপ্লাই করার ফলে আপনার যে অবস্থা হোক না কেন তার জন্য আমি কোনভাবে দায়ী থাকব না।  So Try At Your Own Risk!

বাংলায় ফ্রি কমিউনিটি ব্লগ

Category : 0


বাংলায় ব্লগিংয়ের প্রসারে সামহোয়ারইন ব্লগের ভূমিকা হয়তো কেউ অস্বীকার করবেন না। ব্লগিংয়ের যে সংস্কৃতি আজ এতদূর এগিয়ে, আমাদের অনেকের ব্লগিংয়ে আসার পেছনে সামহোয়ারইনই প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। যাহোক, সামহোয়ারইনের গুনগান করার জন্য পোষ্টটি প্রকাশ করিনি, তাই মূল কথায় আসছি।

সামহোয়ারইন ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল, হয়তো ভবিষ্যতেও ফ্রি থাকবে। আমরা তো প্রতিদিন ফ্রিতে ব্লগ পড়ি, লিখি। আবার সুযোগমতো গালাগালিও করে আসি। কিন্তু লক্ষ ব্লগারের এই ব্লগটি চালাতে প্রতিমাসে কি পরিমান অর্থের প্রয়োজন সেটার কথাটি কি আমরা কখনও ভেবে দেখেছি। ভাষার জন্য, দেশপ্রেমের জন্য হয়তো ব্লগ ঠিকই চালু হয়েছিল, কিন্তু ব্লগটি চালাতে তো পয়সার প্রয়োজন, প্রোগ্রামারের প্রয়োজন হয়, তাই না? সামহোয়ারইন একটি বড় প্রতিষ্ঠান, তাই তাদের পক্ষে ব্লগটি ফ্রি চালানো সম্ভব হয়েছিল। তারপরেও যখন তারা বিজ্ঞাপন দেয়া শুরু করেছিল, তখন অনেকেই হাউকাউ করে উঠেছিল যে কেন বিজ্ঞাপন দেয়া হচ্ছে, বিজ্ঞাপনগুলো চোখে ধরছে, ফ্রিতে ব্লগ দিয়েছে বলে কি মাথা খেয়ে নিয়েছে…. ইত্যাদি ইত্যাদি।

আমার প্রশ্ন ছিল কেন বিজ্ঞাপন দেয়া হবে না? পুরো দুনিয়াতে কি কিছু ফ্রিতে পাওয়া যায়? কোন ফ্রি ইমেইল সার্ভিসে বিজ্ঞাপন দেখানো হয় না? কোনো বড় সাইটে বিজ্ঞাপন দেখানো হয় না? প্রতিটি ওয়েবসাইট চালানোর পেছনে যদি বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থা থাকে কিংবা ওয়েবসাইট চালনার জন্য প্রয়োজনীয় অর্থ আয়ের উদ্দেশ্য থাকে, তাহলে বাংলা ভাষায় ওয়েবসাইট চালনায় এত বাধা কেন?

আমরা বাঙ্গালীরা খুবই হিংসুটে এবং স্বার্থপর হয়ে যাচ্ছি।

আমার এই ব্লগটি চালাতে তেমন একটা অর্থের প্রয়োজন হয় না। তাই আমি কোনোদিন বিজ্ঞাপন দেবার কথা ভাবিওনি। তাই বলে বড় বড় ব্লগগুলো যদি বিজ্ঞাপন দেবার কথা ভাবে, তখনই দেখা যায় একদল ব্যক্তি হৈহৈ করে উঠে। যেন কি না কি হয়ে গেল? কতদিন একটি ব্লগ ফ্রিতে চালানো সম্ভব? অনেকদিন আগে কথা উঠেছিল আমি নাকি বিজ্ঞাপন দেখানোর কথা ভাবছি। যদিও কথাটি সত্য ছিল না, তবুও আপনাদের কাছে একটি প্রশ্ন করব, এটা আমার ব্লগ, আমার ইচ্ছা বিজ্ঞাপন দেব কি দেব না। আপনাদের ইচ্ছে হলে আসবেন, ইচ্ছে না হলে আসবেন না। পাঠক শূন্য হয়ে গেলে একদিন ব্লগ বন্ধ করে দেব। এটাই কি হক কথা না? আমি যখন আমার পকেটে টাকা খরচ করে ব্লগ চালাই, তখন কি কেউ এসে আমাকে দু’পয়সা হাতে দিয়ে বলেছেন যে ভাই এই কয়টা টাকা আপনার সাইটটি চালানোর জন্য লাগাবেন?

না, কেউ কোনোদিন বলবেন না।

বাংলা ভাষায় প্রতিদিন হাজার হাজার ব্লগ চালু হচ্ছে, সেগুলোর এডমিনরা কি ভেবে দেখেছেন, কিভাবে আপনি আপনার ব্লগ থেকে ব্লগ চালানোর পয়সাটি অন্তত উপার্জন করতে পারবেন। আমার তো মনে হয় ৯৫% এডমিনেরই এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই।

বেশ কিছু দিন ধরেই টেকটিউনস বন্ধ হয়ে আছে। কারণ জানা নেই। তবে আমার মনে হচ্ছে হয়তো ফান্ডের কারনে এমনটি হচ্ছে। ধারনা ভুলও হতে পারে। আগে থেকেই যদি বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থা করা হতো কিংবা সামান্য করে হলেও যদি কিছু অর্থ আয়ের ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো এত জনপ্রিয় ব্লগটি এতদিন বন্ধ থাকতো না। কিন্তু ফলশ্রুতিতে কি হতো? ওই যে বললাম কিছু ব্লগার হাউকাউ শুরু করে দিত, কেন বিজ্ঞাপন দেয়া হচ্ছে?

শখের বশে ব্লগ চালানো আর একটি কমিউনিটি ব্লগ চালানো – দুটো মধ্যে অনেক ফারাক আছে। আপনার ব্লগ আপনি বন্ধ করে দেবেন, কোনো সমস্যা নেই কিংবা একশতজন ব্লগারের ব্লগ আপনি যত বড় দায়িত্ব নিয়ে শুরু করেছিলেন, সেটা চালানোও আপনার দায়িত্ব।

টেকটিউনস সহ আর অন্যসব বড় বড় কমিউনিটি ব্লগের এডমিনদের বলব, অনুগ্রহ করে নিন্দার ভয় দূর করে আয়ের উৎস (revenue model) ঠিক করে নিন। বাংলায় কমিউনিটি ব্লগগুলো উন্নত হয়েছে ঠিকই কিন্তু ব্লগগুলো revenue model এর দিক থেকে পিছিয়ে আছে। একটি ব্যাপার মনে রাখবেন, আপনার সময়ের এবং টাকার মূল্য আছে, অন্যরা তার মূল্য না দিলেও আপনাকে সেটা মূল্য দিতে হবে। আপনার বিপদে কেউ এগিয়ে আসবে না।

revenue model ঠিক রাখতে প্রয়োজনে বিজ্ঞাপন দেখান, অর্থের বিনিময়ে আলোচনা / প্রশিক্ষনের ব্যবস্থা করুন, প্রয়োজনে পেইড মেম্বারশিপ চালু করুন।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

ওয়ার্ডপ্রেস এর আরও কিছু দরকারী প্লাগইন, যা সহজেই আপনার ব্লগকে করবে আরও সুন্দর এবং ফিচার সমৃদ্ধ

Category : 0


Widget Logic


ওয়ার্ডপ্রেসের কোন পেজ এ নিদির্ষ্ট কোন Widget দেখাতে চান, এই প্লাগইনটি তা খুবই সহজে করে দিবে। এতে আপনার কোন PHP জানা লাগবে না।


What Would Seth Godin Do


না এই প্লাগইনটির নাম দেখে ভয় পাবেন না, এটি খুবই সহজে আপনার ব্লগের প্রতিটি পোষ্ট এর নিচে বা উপরে কাষ্টম HTML কোড ব্যবহার করতে দিবে।


WP Tweet Button


এ ই প্লাগইন এর সাহায্যে অফিসিয়াল Twitter button কে আরও ফিচার সমৃদ্ধ করে যুক্ত করতে পারবেন।


Member Access


ওয়ার্ডপ্রেস এ কোন পোষ্ট বা পেজ শুধু মেম্বারদেরকে এক্সেস করতে দিবে এই প্লাগইনটি। এর সাহায্য খুবই সহজে মেম্বারশীপ সাইট বানানো যাবে।


Jetpack by WordPress.com


ওয়ার্ডপ্রেস ডট কমের অনেকগুলো প্লাগইন আমারা আমাদের ব্লগে ব্যবহার করি। এই প্লাগইনটি আপনার ব্লগে সেই সমস্ত ফিচার এবং এর সাথে আরো অনেক ফিচার এক ক্লিকেই যুক্ত করবে।


Pretty Link (Lite Version)


আপনার ব্লগের কোন URL কে কোন নিদিষ্ট লিংকে গমন করাতে পারেন এই প্লাগইনের সাহায্য। অর্থাৎ www.blog.com যদি আপনার ব্লগ হয় তাহলে আপনি কোন লিংক যেমন www.google.com কে www.blog.com/google করতে পারবেন।


আর কি? আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।

hosting-earnmoney.blogspot.com. Powered by Blogger.

Sample Text

ওয়েবসাইট এর পোস্ট গুলো ভাল লাগলে ওয়েবসাইটটিতে জয়েন করতে ভুলবেন না।

Sample text

Social Icons

Labels

Categories

Recent Comments

Protected by Copyscape Web Copyright Checker

Popular Posts

Advertisement (468 x 60px )

Labels

Search

Popular Posts

Followers

Featured Posts